
পেনশন দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে ওপিটিএমএস চালু
সরকার পেনশন সেবাকে দ্রুত, স্বচ্ছ ও নাগরিকবান্ধব করার লক্ষ্য নিয়ে অনলাইন পেনশন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালু করতে যাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পেনশন আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা, এবং আবেদন কোন পর্যায়ে রয়েছে তা অনলাইনে








