
আগামী জুলাই থেকে সব প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেনের পরিকল্পনা ঘোষণা
২০২৭ সালের জুলাই মাসের মধ্যেই ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বীমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেও সম্পূর্ণ ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এ পদক্ষেপের ফলে আর কোনও প্রতিষ্ঠানে ক্যাশআউটের প্রয়োজন থাকবে না। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গভর্নর উল্লেখ করেন, লেনদেনে








